২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৮ দলে যাচ্ছে কাজী জাফরের জাতীয় পার্টি

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটে যোগ দেয়ার ঘোষণা দিয়েছে কাজী জাফর নেতৃত্বাধীন জাতীয় পার্টি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2014, 05:46 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

শনিবার বিকালে গুলশানে নিজ বাসভবনে দলের প্রেসিডিয়াম সদস্যদের বৈঠকে কাজী জাফর এ ঘোষণা দেন।

তিনি বলেন, “আমরা আজ সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলে যোগদান করবো। আমাদের সাথে বেগম জিয়ার কর্মসূচি রয়েছে। আজকের পর থেকে ১৮ দল ১৯ দলে পরিণত হবে।”

দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া নিয়ে মতবিরোধের জের ধরে এইচ এম এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি থেকে বেরিয়ে আসেন দলের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর। এরপর দলের বর্তমান ও সাবেক কয়েক নেতাকে নিয়ে নতুন দল গঠন করেন তিনি, তারও নাম দেয়া হয়েছে জাতীয় পার্টি।