২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেশাজীবী নেতাদের সঙ্গে খালেদার বৈঠক

বিএনপি সমর্থিত সম্মিলিত পেশাজীবী পরিষদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2014, 10:48 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

বৃহস্পতিবার রাত পৌনে ৯টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই রুদ্ধদ্বার বৈঠক হয়।

৫ জানুয়ারির ভোটের পর করণীয় বিষয়ে পরামর্শ নিতে পেশাজীবীর সংগঠনগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে এই বৈঠক করলেন বিএনপি চেয়ারপারসন।

বৃহস্পতিবার বিএনপি সমর্থিত চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) প্রতিনিধিদলের সঙ্গেও বসবেন তিনি।

বুধবারের বৈঠকে সম্মিলিত পেশাজীবী পরিষদের আহবায়ক রুহুল আমিন গাজীর নেতৃত্বে বৈঠকে অংশ নেন সংগঠনের সদস্য সচিব এ জেড এম জাহিদ হোসেন, চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম, ইউনিভারসিটি টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আ ফ ম ইউসুফ হায়দার, মহাসচিব তাহমিনা আক্তার, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শওকত মাহমুদ, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদ সৈয়দ আবদাল আহমেদ প্রমুখ।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সদরুল আমিন, সুকোমল বড়–য়া, আবদুর রশীদ, মামুন আহমেদ, এ বি এম ওবায়দুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামসুল আলম,  মাফরুহী সাত্তার, মো. শরীফ উদ্দিন, কণ্ঠশিল্পী আরিফ দেওয়ান, গীতিকার মুন্সি ওয়াদুদ বৈঠকে ছিলেন।

এ সময় বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, খন্দকার মোশাররফ হোসেন।