নারায়ণগঞ্জে বিএনপি-জামায়াতের ৫৩ জন গ্রেপ্তার
নাশকতায় জড়িত অভিযোগে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থান থেকে বিএনপি ও জামায়াতে ইসলামীর ৫৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তিনি বলেন, বিএনপি-জামায়াতের এই নেতাদের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জেলা বিএনপির নেতা জান্নাতুল ফেরদৌস বলেন, হয়রানি করার জন্য বাড়িতে বাড়িতে অভিযান চালিয়ে বিএনপি নেতাকর্মীদের আটক করেছে পুলিশ। এখন পুরনো বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হচ্ছে।
অবিলম্বে নেতাকর্মীদের মুক্তি দাবি করেন তিনি।
এর আগে গত ২৯ ডিসেম্বর বিএনপির ঢাকা অভিযাত্রাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থান থেকে দলটির ৫৯ নেতাকর্মীকে আটক করে পুলিশ।
