সেলিমা রহমান কারামুক্ত
বোমা হামলার মামলায় জামিনের পর গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক) মো. জাহাঙ্গীর কবির জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে সেলিমা রহমানের জামিনের কাগজপত্র কারাগারে আসে।
পরে তা পরীক্ষা করে শুক্রবার সকাল সোয়া ১১টার দিকে তাকে মুক্তি দেয়া হয়।
বৃহস্পতিবার ২০ হাজার টাকার মুচলেকায় সেলিমা রহমানের জামিন মঞ্জুর করেন মহানগর হাকিম মাহবুবুর রহমান।
গত ৫ জানুয়ারির নির্বাচন প্রতিহতের ঘোষণা ছিল বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের। ভোটের আগের দিন মহানগর পুলিশের রমনা জোনের উপকমিশনার কার্যালয় লক্ষ্য করে হাতবোমা ছোড়া হয়।
পুলিশের অভিযোগ, নির্বাচন বানচাল করতেই ওই হামলা হয়।
গত ৭ জানুয়ারি সেলিমা রহমানকে তার বাড়ি থেকে আটকের পর এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
