প্রধানমন্ত্রীকে ফোন, আদভানির অভিনন্দন
টানা দ্বিতীয়বারের মতো সরকার গঠন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধান বিরোধী দল বিজেপির নেতা এল কে আদভানি।
শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী জানান, আদভানি সোমবার বেলা ১টার দিকে প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে ১০ মিনিট কথা বলেন।
“নতুন করে সরকার গঠন করায় তিনি প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।”
এর আগে রোববার সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং টেলিফোন করে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।
শেখ হাসিনার নেতৃত্বে ৪৯ সদস্যের মন্ত্রিসভা রোবাবার শপথ নেয়। এর মধ্য দিয়ে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হলেন শেখ হাসিনা।
হাসিনাকে ফোনে মনমোহনের অভিনন্দন
