২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জামায়াত নেতা গ্রেপ্তার

হত্যা ও নাশকতার মামলায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা থেকে জামায়াতে ইসলামীর এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2014, 01:26 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

রোববার গভীর রাতে উপজেলার চরম্বা ইউনিয়ন জামায়াতের আমির আবু তাহেরকে (৪০) গ্রেপ্তার করা হয়।

লোহাগাড়া থানার ওসি মো. শাহজাহান বলেন, জামায়াতের এ নেতার বিরুদ্ধে হত্যা ও নাশকতাসহ ১০টি মামলা রয়েছে।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চট্টগ্রাম-কক্সবাজার মহসড়কসহ উপজেলার বিভিন্ন স্থানে নাশকতার ঘটনায় মামলার তালিকাভুক্ত আসামি তাহের।”

দীর্ঘদিন পলাতক থাকার পর রোববার গভীয় রাতে চরম্বা ইউনিয়নের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলেও তিনি জানান