২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুনরায় নির্বাচন চেয়ে জয়নুল আবদিনের রিট

জাতীয় সংসদ নির্বাচনের পর মন্ত্রিপরিষদের শপথের দিন আবারো নির্বাচন চেয়ে হাই কোর্টে রিট করেছেন গত সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক।

নিজস্ব প্রতিবেদক

মাজেদ খান সানি

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2014, 07:03 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

রোববার হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় করা রিট আবেদনের বিষয়ে তার আইনজীবী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এজে মোহাম্মদ আলী বলেন, “সোমবার আবেদনটি শুনানির জন্য আদালতে উপস্থাপন করা হবে।”

জয়নুল আবদিন ফারুক, ফাইল ছবি

জয়নুল আবদিন ফারুক, ফাইল ছবি

জয়নুল আবদিন ফারুক, ফাইল ছবি

রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, প্রধানমন্ত্রীর ‌কার্যালয়ের সচিব, নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার, জাতীয় সংসদের স্পিকার ও সংসদ সচিবালয়ের সচিবকে বিবাদি করা হয়েছে।

রিট আবেদনে, ‘৫ জানুয়ারির নির্বাচন বাতিল করে সকল দলের কার্যকর অংশগ্রহণে নতুন করে দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে কেন বিবাদীদের নির্দেশনা দেয়া হবে না’-এই মর্মে রুল চাওয়া হয়।

এছাড়া ‘দশম জাতীয় সংসদের গেজেট প্রকাশ ও পরবর্তীতে মন্ত্রিসভার শপথ কেন অবৈধ ঘোষণা করা হবে না’- এই মর্মে রুল জারিরও আবেদন করেন ফারুক।

রিটে রুল বিবেচনাধীন থাকা অবস্থায় ৮ জানুয়ারি প্রকাশিত গেজেট অনুসারে দশম সংসদের অধিবেশন ডাকা বা সদস্যদের বেতন ও অন্যান্য সুবিধাদি না দেয়ার জন্য জাতীয় সংসদের স্পিকার ও সংসদ সচিবালয়ের সচিবের প্রতি নির্দেশনা চাওয়া হয়।