২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে শিবির-ছাত্রলীগ সংঘর্ষ চলছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবিরের কর্মীদের সঙ্গে ছাত্রলীগকর্মীদের সংঘর্ষ চলছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2014, 05:58 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

রোববার বিকালে শাহ আমানত হলে চলা সংঘর্ষে আহত বেশ কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে হলের ভেতর থেকে আহতদের আহাজারি শোনা যাচ্ছে বলে ঘটনাস্থল থেকে জানিয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শোভন শাহমিন দিশা।

দুপুর থেকে শিবিরনিয়ন্ত্রিত শাহ আমানত হলের সামনে ছাত্রলীগকর্মীরা লাঠি সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে হলের বাইরে অবস্থান নেয়। বিকাল সাড়ে ৪টার দিকে পাশের পাহাড় দিয়ে তারা হলের ভেতর ঢুকে পড়লে সংঘর্ষ শুরু হয়।

হলের ভেতর চলা সংঘর্ষে গুলি ও হাত বোমার বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পুলিশ হলের বাইরে অবস্থান নিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে সিলেটে চবি ছাত্রলীগের দপ্তর সম্পাদকের ওপর শিবিরকর্মীদের হামলার প্রতিবাদে মিছিল বের করে ছাত্রলীগ। মিছিলটি সমাজ বিজ্ঞান অনুষদ হয়ে আমানত হলের সামনে পৌঁছালে শাহ আমানত হলের ভেতর থেকে গুলি ছুঁড়ে শিবিরকর্মীরা।

এসময় ছাত্রলীগ কর্মীরাও গুলি ছুঁড়লে ক্যাম্পাসে উত্তেজনা শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার সেল ছুড়ে।

হাটহাজারি থানার পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম সাংবাদিকদের জানান, হলে তল্লাশি চালিয়ে শিবিরকর্মী সন্দেহে ১২ জনকে আটক করা হয়েছে।