২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সভামঞ্চে প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন  দিবসে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভাস্থলে উপস্থিত হয়েছেন দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2014, 04:13 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

টিভি থেকে নেয়া ছবি

টিভি থেকে নেয়া ছবি

দশম জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর এটাই আওয়ামী লীগের প্রথম জনসভা।

বেলা আড়াইটায় আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে সভার কার্যক্রম শুরু হয়।

বেলা পৌনে ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভামঞ্চে উপস্থিত হলে নেতাকর্মীরা শ্লোগানে শ্লোগানে তাকে স্বাগত জানান।

দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল লতিফ সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, দলের প্রচার সম্পাদক হাছান মাহমুদ সভামঞ্চে উপস্থিত আছেন।

এদিকে নির্বাচনের পর প্রথম এই সামাবেশে যোগ দিতে দুপুর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সভাস্থলে আসেন নেতাকর্মীরা। রাজধানীর বাইরে থেকেও বাসে-ট্রেনে এসেছেন অনেকে।

স্বাধীনতা যুদ্ধে চূড়ান্ত বিজয়ের পর ১৯৭২ সালের এই দিনে পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্ত হয়ে দেশে ফেরেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো প্রতি বছর দিনটি পালন করে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসাবে।

এ উপলক্ষে শুক্রবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়, বঙ্গবন্ধু ভবন ও সারা দেশে সংগঠনের কার্যালয়গুলোতে জাতীয় ও দলীয় পতাকা তোলা হয়।

সকাল ৭টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।

দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।