২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধ শুক্র ও শনিবার থাকছে না

নির্বাচন বাতিলের দাবিতে ডাকা অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি শিথিল করেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2014, 09:24 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, জনদুর্ভোগের কথা বিবেচনা করে শুক্র ও শনিবার অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়েছে।

“তবে রোববার সকাল ৬টা থেকে পুনরায় দেশজুড়ে অবরোধ চলবে,” বলেন তিনি।

বিভিন্ন মামলায় শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতাকে গ্রেপ্তার এবং অন্যদের অজ্ঞাতবাসের মধ্যে ওসমান ফারুক সম্প্রতি জোটের কর্মসূচি নিয়ে সাংবাদিকদের সামনে আসছেন।

এর মধ্যে দুদিন কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন বিএনপির ভাইস চেয়ারপারসন সেলিমা রহমান ও চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন। পরে তাদের দুজনকেই গ্রেপ্তার করা হয়।

দশম সংসদে নির্বাচন ঠ্কোনোর ঘোষণা দিয়ে ১ জানুয়ারি থেকে টানা অবরোধ ডাকে ১৮ দল। এর মধ্যে ৫ জানুয়ারি ভোটের দিন হরতালও ডাকে তারা।

বিরোধী দলের বর্জন এবং ঠেকানোর হুমকির মধ্যেই ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনে ভোটগ্রহণ হয়। তবে এর মধ্যে সহিংসতায় অন্তত ২১ জন নিহত হন, অগ্নিসংযোগ হয় শতাধিক ভোটকেন্দ্রে।

নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনরত ১৮ দল ভোট হয়ে যাওয়ার পর তা বাতিলের দাবিতে অবরোধ অব্যাহত রাখে।

তবে ভোটের পর গত কয়েকদিনে গোলযোগ ছাড়াই চলছে অবরোধ কর্মসূচি। দূরপাল্লার বাস চলাচল বন্ধ ছাড়া জনজীবনের অন্যসব কর্মকাণ্ডও প্রায় স্বাভাবিক রয়েছে। বৃহস্পতিবার থেকে কয়েক রুটে আন্তঃজেলা বাসও চলেছে।

এবার টানা অবরোধ

অবরোধ চলবে: বিএনপি

‘অবরোধ অকার্যকর হয়ে গেছে’