২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারাগারে ফিরতে চান রিজভী

আটক বিএনপি নেতা রুহুল কবির রিজভী হাসপাতালের প্রিজন সেল ছেড়ে কারাগারে ফিরে যাওয়ার আবেদন করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2014, 06:02 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

বৃহস্পতিবার তার পরিবারের সদস্যরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। কারাগারে অসুস্থ হওয়ার পর চিকিৎসকদের পরামর্শে রিজভী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে আছেন।

তার পরিবারের সদস্যরা বলেন, সেলের যে কক্ষটিতে রিজভীকে রাখা হয়েছে, তা স্যাতসেঁতে। ওই কক্ষে তিনি একাই আছেন। সেজন্য চিকিৎসকদের কাছে কারাগারে ফিরে যাওয়ার আগ্রহের কথা জানিয়েছেন তিনি।

গত ৩০ নভেম্বর অবরোধের আগ মুহূর্তে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের ভেতরে ঢুকে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে গ্রেপ্তার করে পুলিশ।

ফাইল ছবি

ফাইল ছবি

ফাইল ছবি

শাহবাগে গাড়ি পুড়িয়ে মানুষ হত্যার ঘটনায় যে মামলাটি হয়েছে সেই মামলার আসামি রিজভীকে পরে আদালত কারাগারে পাঠিয়ে দেয়।কারাগারে থাকাকালে ডিসেম্বরের মাঝামাঝি অসুস্থ হয়ে পড়লে রাকসুর সাবেক এই ভিপিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে আনা হয়।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, রিজভীকে নরম ভাত ও তরল খাবার খেতে হয়। পাকস্থলীর খাদ্যনালী সংকোচন জটিলতাসহ প্রোস্টেট গ্ল্যান্ডের উপসর্গসহ নানা জটিলতায় ভুগছেন তিনি।

বর্তমানে বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এ বি এম আবদুল্লাহর তত্ত্বাবধানে তার চিকিৎসা চলেছে।

কার্যালয় থেকে গ্রেপ্তার রিজভী কারাগারে