২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শপথের পর আ.লীগের সংসদীয় দলের বৈঠক

শপথ অনুষ্ঠানের পরপরই বৈঠকে বসবে দশম সংসদে আওয়ামী লীগের সংসদীয় দলের সদস্যরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2014, 12:40 AM

Updated : 22 Aug 2022, 05:29 PM

বৃহস্পতিবার সংসদ ভবনের নবম তলায় এই বৈঠক হবে বলে সংসদের গণসংযোগ শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নবম সংসদের প্রধান হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদ জানান, দশম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের সব সংসদ সদস্যকে এই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। 

এই বৈঠকের আগে বৃহস্পতিবার সকাল ১০টায় শপথ নেবেন নবনির্বাচিত সাংসদরা। স্পিকার শিরীন শারমিন চৌধুরী তাদের শপথ পড়াবেন।

দশম সংসদ নির্বাচনে ৩০০ সংসদীয় আসনের মধ্যে ১৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আর গত ৫ জানুয়ারি ভোটে নির্বাচিত হয়েছেন ১৩৯ জন। বাকি আটটি আসনে ১৬ জানুয়ারি পুনর্ভোট হবে।

সব মিলিয়ে এবার ২৩১টি আসনে বিজয়ী হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা।