খালেদার বাসায় ব্রিটিশ দূতের বৈঠক
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন।
বুধবার রাতে ঘণ্টাব্যাপী বৈঠক করেন তারা।
এর আগে গত ৩০ ডিসেম্বর খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এই ব্রিটিশ কূটনীতিক।
বুধবার রাত সাড়ে ৭টার দিকে গুলশানে খালেদা জিয়ার বাসায় যান রবার্ট গিবসন।
ব্রিটিশ হাই কমিশনারের একজন মুখপাত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দশম সংসদ নির্বাচনের ফলের বিষয়ে খালেদা জিয়ার প্রতিক্রিয়া জানতে তিনি সেখানে গিয়েছিলেন।
বৈঠকে দলের চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
গত ৩১ ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনা, জার্মানীর রাষ্ট্রদূত আলবার্ট কনিয়ে ও কানাডার হাই কমিশনার হিদার ক্রুডেন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছিলেন।
