২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার বাড়ির বাড়তি ‘নিরাপত্তা’ প্রত্যাহার

দুই সপ্তাহ পর খালেদা জিয়ার বাড়ির সামনে থাকা অতিরিক্ত পুলিশ সরে গেছে, তুলে নেয়া হয়েছে বাড়ির সামনের সড়কে থাকা ব্যারিকেডও।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2014, 03:08 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

বিরোধীদলীয় নেতার নিরাপত্তা জোরদারকে কারণ দেখিয়ে গত ২৬ ডিসেম্বর ওই বাড়ির সামনে পুলিশ-র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়েছিল।

এরপর ২৯ ডিসেম্বর ‘গণতন্ত্র অভিযাত্রা’ কর্মসূচিতে যোগদানে তাকে বাধা দেয়া হলে বিএনপি অভিযোগ করে,তাদের দলীয় প্রধানকে অবরুদ্ধ করা হয়েছে।

এরপর খোদ খালেদা জিয়াই বলেন,তাকে কার্যত গৃহবন্দি করে রাখা হয়েছে; যদিও সরকার প্রধান শেখ হাসিনা সেই অভিযোগ নাকচ করেন।

বুধবার সকালে খালেদার বাড়িতে গিয়ে দেখা যায়, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্যরা নেই। সড়কের ওপর বসানো নিরাপত্তা বেষ্টনি তুলে নিয়ে গাড়িও চলাচল করছে।

রাস্তার পূর্ব অংশেও রাখা আছে দুটি ট্রাক

রাস্তার পূর্ব অংশেও রাখা আছে দুটি ট্রাক

রাস্তার পূর্ব অংশেও রাখা আছে দুটি ট্রাক

মঙ্গলবার রাতেও কানাডার হাইকমিশনার হিদার ক্রুডেন যখন বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, তখন বেষ্টনি সরিয়ে তার গাড়ি যাওয়ার পথ করে দেয়া হয়েছিল।

এই বিষয়ে ঢাকা মহানগর পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার নুরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অবস্থা দৃষ্টে মনে হয়েছে, বিরোধীদলীয় নেতার অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন নেই। এজন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহার করা হয়েছে।”

তবে বাড়তি নিরাপত্তার প্রয়োজন হলে আবার ব্যবস্থা নেয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, বিরোধীদলীয় নেতার সাধারণ নিরাপত্তার নিয়োজিত পুলিশ বর্তমানে মোতায়েন আছে।

খালেদার বাড়ি ফিরোজা ভবন গুলশানের ৭৯ সড়কে। নিরাপত্তা জোরদারের পর ওই বাড়িতে বিএনপি নেতাদের ঢুকতেও বাধা দেয়া হয়েছিল বলে দলটির নেতাদের অভিযোগ।

বাড়ির সামনে দুই দিকের সড়কে বালুভর্তি পাঁচটি ট্রাকও রাখা হয়েছিল। তবে সেগুলো কয়েকদিন আগে সরিয়ে নেয়া হয়।

‘অচল’ ট্রাকের ‘কূটনৈতিক শিষ্টাচার’

খালেদার ‘অসুবিধা’ যাতে না হয়: স্পিকার