২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার হরতাল ‘মানলেন’ সুরঞ্জিত

একটি আলোচনা সভায় দেরি করে এসে বিএনপি নেতৃত্বাধীন জোটের হরতাল নিয়ে রসিকতা করলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2014, 02:32 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

ঢাকা রিপোটার্স ইউনিটিতে রোববার বাংলাদেশ ফটোজার্নালিস্ট ইউনিটির নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

ঢাকা রিপোটার্স ইউনিটিতে রোববার বাংলাদেশ ফটোজার্নালিস্ট ইউনিটির নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

‘ঠিকানা বাংলাদেশ’ নামে একটি সংগঠনের উদ্যোগে বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে  এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত।

অনুষ্ঠান সকাল ১১টায় শুরুর কথা থাকলেও সুরঞ্জিত আসেন পৌনে ১টার দিকে।

বক্তব্যের শুরুতেই দেরি হওয়ার কারণ ব্যাখ্যা করে স্বভাবসুলভ রসিকতার সঙ্গে তিনি বলেন, “১২টা পর্যন্ত খালেদা জিয়ার হরতাল মেনেছি, তারপর অনুষ্ঠানে এসেছি।”

অবশ্য এ ধরনের আলোচনা সভায় সুরঞ্জিতকে প্রায়ই দেরি করে উপস্থিত হতে দেখা যায় বলে অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা জানান।

বিরোধী দলবিহীন দশম সংসদ নির্বাচন বাতিলের দাবিতে বুধবার সন্ধ্যা পর্যন্ত এই হরতাল করে বিএনপি নেতৃত্বাধীন জোট।

সংখ্যালঘুদের সুরক্ষায় মন্ত্রণালয়ের দাবি সুরঞ্জিতের