২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে আ. লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ

পিরোজপুর পৌর এলাকায় আওয়ামী লীগের একটি ওয়ার্ড কার্যালয় পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2014, 03:05 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

দশম সংসদ নির্বাচনের ভোটগ্রহণের পরদিন সোমবার ভোরে পৌরসভার ব্রাহ্মণকাঠী এলাকায় ১ নম্বর ওয়ার্ড কার্যালয়ে আগুন দেয়ার এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ সকালে মোসলেম মীরা ও নাছির শেখ নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে।

সদর থানার ওসি আব্দুর রাজ্জাক মোল্লা জানান,  ভোর ৫টার দিকে আগুন দেয়ার এ ঘটনা ঘটে। সকালে খবর পেয়েই তারা ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে।

এ ব্যাপারে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সেলিম শেখ বাদী হয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে একটি মামলা দায়ের করেছেন বলে জানান ওসি।

পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন নান্না পোদ্দার বলেন, বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা নাশকতা ও এলাকায় আতংক সৃষ্টির জন্য এ ঘটনা ঘটিয়েছে।