২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গভবনে বিএনপির সাংসদরা

রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে দেখা করতে বঙ্গভবনে ঢুকেছেন বিএনপি দলীয় সাংসদরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2014, 03:55 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

বিকাল তিনটা ২৮ মিনিটে বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে সংসদ সদস্যরা বঙ্গভবনের প্রধান ফটকে ঢুকেন। রাজউক অ্যাভিনিউর কাছে নিজেদের গাড়ি রেখে তারা সেখান থেকে হেঁটেই বঙ্গভবনে যান।

বিকাল ৪টায় রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি প্রতিনিধিদলের সাক্ষাতের সময় নির্ধারিত আছে।

বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার গুলশানের বাসভবনের সামনে পুলিশি কড়াকড়ির বিষয়ে জানাতে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করছেন তারা।

এই প্রতিনিধিদলে সাংসদ এবিএম আশরাফ উদ্দিন নিজান, নাজিম উদ্দিন আহমেদ, হারুনুর রশিদ, নিলোফার চৌধুরী মনি, রেহানা আক্তার রানু, সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া ও রাশেদা বেগম হীরা রয়েছেন।

বৃহস্পতিবার একই বিষয়ে এই দলটি সংসদের স্পিকার শিরিন শারমীন চৌধুরীর সঙ্গে দেখা করে তার হস্তক্ষেপ চেয়েছেন।

বিকালে বঙ্গভবনে যাচ্ছেন বিএনপির সাংসদরা