২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় জেলা বিএনপি নেতা গ্রেপ্তার

বিরোধী দলের লাগাতার অবরোধের মধ্যে পাবনায় জেলা বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2014, 12:10 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

শুক্রবার ভোরে শহরের শালগাড়িয়ার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হন তিনি।

সদর থানার ওসি কাজী হানিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মান্নান হরতালে নাশকতা ও ভাংচুর মামলার আসামি।

এদিকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে জেলা বিএনপি।

এক বিবৃতিতে দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম বলেন, “এভাবে যত নেতাকেই গ্রেপ্তার করা হোক ৫ জানুয়ারির নির্বাচন প্রতিহত করা হবে।”