২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে বিএনপি অফিসের সামনে বোমা

রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ের সামনের একটি পার্ক থেকে ১৪টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2014, 11:51 AM

Updated : 01 Sep 2026, 05:58 PM

বৃহস্পতিবার রাত ১১টার দিকে নগরীর সাহেববাজার মালোপাড়ায় এঘটনা ঘটে।

বোয়ালিয়া থানার ওসি জিয়াউর রহমান জিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিএনপি কার্যালয়ের সামনের ভুবন মোহন পার্কে ভেতরে শহীদ মিনারের পেছনে একটি কার্টুনে বোমাগুলো পাওয়া যায়।

তিনি বলেন, “বিরোধী দলের অবরোধে নাশকতা সৃষ্টির জন্য সেখানে বোমাগুলো মজুদ করা হয়ে থাকতে পারে।”

পথচারীদের কাছে খবর পেয়ে মহানগর গোয়েন্দা পুলিশের বিস্ফোরক বিশেষজ্ঞ দল বোমাগুলো উদ্ধার করে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

গত ২৬ ডিসেম্বর ওই পার্কে ১৮ দলের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করে। ওইদিন মিছিলে অংশ নেয়া বিএনপি-জামায়াত কর্মীরা পুলিশ বহনকারী পিকআপে পেট্রোল বোমা ছুড়লে দগ্ধ হয়ে মারা যান কনস্টেবল সিদ্ধার্থ সরকার। আহত হন আরো নয় পুলিশ সদস্য।