২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় নির্বাচন: ৩ মোটরসাইকেলে অগ্নিসংযোগ

সাতক্ষীরা-২ (সদর) আসনের এক স্বতন্ত্র প্রার্থীর প্রচারণার তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2014, 08:25 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

বুধবার বিকালে এ হামলার সময় ওই প্রার্থীর তিন কর্মীকে মারধরও করা হয়।

স্বতন্ত্র প্রার্থী ছাইফুল করিম সাবু এ হামলার জন্য জামায়াত-শিবির সমর্থকদের দায়ী করেছেন।

সাবু সাংবাদিকদের জানান, তিনি সদর উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে গণসংযোগ শেষে শাঁখরা এলাকায় যাচ্ছিলেন।

এসময় পিছিয়ে পড়া তিনটি মোটরসাইকেল আটকে দিয়ে অগ্নি সংযোগ করে জামায়াত-শিবির কর্মীরা। এ সময় তার তিন কর্মীকে মারপিঠও করা হয়।

সাতক্ষীরা সদর থানার ওসি ইনামুল হক জানান, খবর পেয়ে পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীরসহ তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে জেলা জামায়াতের প্রচার সম্পাদক আজিজুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।