২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবাদ সম্মেলনে আসছেন আশরাফ

দেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিকালে আবারো সংবাদ সম্মেলন ডেকেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2013, 03:18 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

সোমবার বিকাল সাড়ে ৫টায় আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হবে বলে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম দেশে বিদ্যমান সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন।

সংবাদ সম্মেলনের পর সোমবার সন্ধ্যা ৬টায় ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ঢাকা মহানগরীর সংসদ সদস্য এবং ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতাদের এক যৌথসভা ডাকা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বাধার মুখে নয়া পল্টনে যেতে না পারে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ‘গণতন্ত্র রক্ষার’ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেয়ার পর রোববার বিকালে সংবাদ সম্মেলন করেন আশরাফ।

তিনি বলেন, “খালেদা জিয়া আবারো ব্যর্থ হয়েছেন। কারণ এই কর্মসূচির সঙ্গে জনগণের আত্মিক কোনো সম্পর্ক নেই।”

বিএনপি চেয়ারপার্সন সোমবারও বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করতে পারেন বলে দলের শীর্ষ নেতারা ইতোমধ্যে ইংগিত দিয়েছেন।

খালেদা আবারো ব্যর্থ হয়েছেন: আশরাফ