২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমঝোতার আহ্বান ফখরুলের

গ্রেপ্তার, দমন, পীড়ন বন্ধ করে সমঝোতার মাধ্যমে চলমান সঙ্কটের সমাধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2013, 12:05 AM

Updated : 01 Sep 2026, 05:57 PM

বৃহস্পতিবার বিকালে দলের সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি স্বাক্ষরিত বিবৃতিতে এই আহ্বান জানান তিনি।

তিনি বলেন, “সরকারকে বলব,  গ্রেপ্তার দমন-পীড়ন বন্ধ করে জনগনের দাবি মেনে নিয়ে সমঝোতার মাধ্যমে সমাধানের পথে আসুন।”

বিবৃতিতে মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, “ঢাকা অভিমুখে ‘মার্চ ফর ডেমোক্রেসি’ (গণতন্ত্রের অভিযাত্রা) কর্মসূচি ঘোষণার পর থেকেই সরকারের মাথা বিগড়ে গেছে।

ফাইল ছবি

ফাইল ছবি

ফাইল ছবি

“তারা এর সফলতা আঁচ করতে পেরেই শান্তিপূর্ণ এই কর্মসূচিটিকে যেকোন উপায়ে বাধাগ্রস্ত ও ভন্ডুল করতে সারাদেশে যৌথ বাহিনী দিয়ে বিরোধী নেতা-কর্মীদের মিথ্যা  মামলার অভিযোগে গ্রেপ্তার করার এক মহাপরিকল্পনা বাস্তবায়নে মরিয়া হয়ে উঠেছে।”

সরকারের এই পরিকল্পনা জনগণ সফল হতে দেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বিবৃতিতে, গুলশানে চেয়ারপারসনের বাসভবন ও রাজনৈতিক কার্যালয়ে নেতা-কর্মীদের প্রবেশ ও প্রস্থানে বাধা প্রদান করা হচ্ছে বলে অভিযোগ করা হয়।

দলের কেন্দ্রীয় কার্যালয় গত তিন মাস থেকেই সরকার অবরুদ্ধ করে রেখেছে বলে অভিযোগ করে মির্জা ফখরুল এর নিন্দা জানান।

গণমাধ্যমে সংবাদ প্রকাশের সরকার অঘোষিতভাবে নিষেধাজ্ঞা জারি করেছে বলেও অভিযোগ করেন তিনি।