আর এ গনিকে ছেড়ে দিয়েছে পুলিশ
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে থেকে আটকের পর আর এ গনিকে বাসায় পৌঁছে দিয়েছে পুলিশ।
বুধবার রাত সোয়া ৮টার দিকে কার্যালয়ে ঢোকার পথে পুলিশ বিএনপির স্থায়ী কমিটির প্রবীণতম এই সদস্যকে আটক করে।
খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গিয়ে সরদার সাখাওয়াত হোসেন বকুল আটক হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে কয়েকজনকে নিয়ে দলীয় কার্যালয়ে ঢোকার পথে আর এ গনিকে পুলিশ তাদের গাড়িতে তুলে নেয়।
আর এ গনি বিএনপি কার্যালয়ে ঢুকতে চেয়েছিলেন। তা নিয়ে বদানুবাদের এক পর্যায়ে তাকে তুলে নেয় পুলিশ।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের গুলশান অঞ্চলের সহকারী কমিশনার নুরুল আমিন বলেন, আর এ গনিকে বাসায় পৌঁছে দিয়েছেন তারা।
“আমরা তাকে গ্রেপ্তারই করিনি, ছেড়ে দেয়ার বিষয়টি আসবে কেন? তিনি কার্যালয়ে ঢুকতে চেয়েছিলেন, আমরা তাকে ওখান থেকে বাসায় পৌঁছে দিয়েছে।”
