নাটোরে আ. লীগ কর্মীকে কুপিকে হত্যা
নাটোরের লালপুর উপজেলায় এক আওয়ামী লীগকর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার দুপুরে এ হামলায় নিহত সাখাওয়াত হোসেন (৪০) দিলালপুর গ্রামের শুকটা মুন্নার ছেলে। তিনি আওয়ামী লীগকর্মী বলে দলের স্থানীয় নেতারা জানান।
এলাকাবাসী জানান, দুপুর দেড়টার দিকে সাখাওয়াত গোপালপুর বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিলেন। পথে গোপালপুর-ধানাইদহ সড়কের বিজয়পুর
বিজয়পুর এলাকায় কয়েকজন যুবক তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
লালপুর থানার ওসি মতিয়ার রহমান জানান, তদন্ত করে হত্যার কারণ উদঘাটন করা হবে। নিহত ব্যক্তি বিএনপি নেতা ভাসান হত্যা মামলার অন্যতম আসামি। তার বিরুদ্ধে লালপুর থানায় একাধিক মামলা রয়েছে।
নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ জানান, সাখাওয়াত হোসেন আওয়ামী লীগের একজন কর্মী। বিএনপি নেতা ভাসান হত্যা মামলায় তাকে আসামী করা হয়েছিল।
পূর্ব বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
