বোমাবাজ ‘ছাত্রদলকর্মী’কে ধরিয়ে দিলো এলাকাবাসী
চট্টগ্রামে হাতবোমা নিক্ষেপ করে পালানোর সময় এক যুবককে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
গ্রেপ্তার রনি (২৪) নিজেকে ছাত্রদলকর্মী পরিচয় দিয়েছে বলে জানান বায়েজিদ থানার এসআই আক্তার হোসেন।
সোমবার দুপুরে নগরীর বায়েজিদ থানাধীন শের শাহ্ এলাকায় এ ঘটনা ঘটে।
এসআই আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রনিসহ কয়েকজন যুবক শের শাহ্ এলাকার বেসরকারি বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় অদূরে কিছু হাতবোমার বিস্ফোরণ ঘটায়।
“পুলিশ ধাওয়া দিলে অন্যান্যরা সটকে পড়লেও এলাকাবাসী রনিকে ধরিয়ে দেয়।”
মিরসরাইয়ের সন্ধ্যায় ট্রাকে আগুন
অবরোধের তৃতীয় দিন সোমবার সন্ধ্যায় মিরসরাইয়ের বাদামতল এলাকায় একটি ট্রাকে আগুন দিয়েছে বিএনপি জামায়াত-কর্মীরা।
মিরসরাই থানার ওসি ইমতিয়াজ ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা পৌনে ৭টার দিকে বাদামতলী এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী মালবোঝাই ট্রাকটি আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
ওসি ইমতিয়াজ বলেন, তবে অবরোধ চললেও মহাসড়কে বিপুলসংখ্যক যানচলাচল করছে।
