২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাকে আগুন দেয়ার সময় ছাত্রদল নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জে ট্রাকে আগুন দেয়ার সময় এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2013, 09:32 PM

Updated : 23 Aug 2022, 07:31 PM

বিরোধী দলের পঞ্চম দফা অবরোধের প্রথমদিন শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ থানার গণকছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটক শাহাদাত হোসেন মিরসরাই পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বলে জোরারগঞ্জ থানার ওসি ইফতেখার হাসান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “একদল অবরোধকারী আগুন দেয়ার সময় শাহাদাতকে হাতেনাতে ধরা হয়।

“সে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশে নাশকতার সাথে যুক্ত ছিল। তার বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় চারটি মামলা রয়েছে।”

আগুন দেয়ার সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ট্রাকটির তেমন ক্ষতি হয়নি বলে জানান ওসি ইফতেখার।