২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতিও আটক

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বজলুল করিম চৌধুরী আবেদকে আটক করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2013, 03:37 PM

Updated : 23 Aug 2022, 07:31 PM

সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল গত ৬ ডিসেম্বর আটক হওয়ার পর সহসভাপতি আবেদ ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ সভাপতি গ্রেপ্তার হওয়ার আগে গত ১৭ নভেম্বর আটক হন।

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের অবরোধের মধ্যে আবেদকে শনিবার বেলা আড়াইটার দিকে রাজধানীর এলিফেন্ট রোড থেকে আটক করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান জানিয়েছেন।

কী কারণে বা কোন মামলায় তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে পুলিশের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ছাত্রদলের নেতা-কর্মীরা জানিয়েছেন, অবরোধের সমর্থনে মিছিলের প্রস্তুতি নেয়ার সময় আবেদকে আটক করা হয়।

আবেদের সঙ্গে তিতুমীর কলেজ ছাত্রদলের সহসভাপতি বেলায়েত হোসেনকেও আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বিরোধী দলের চলমান আন্দোলনের মধ্যে বিএনপির শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতা আটক রয়েছেন।তাদের বিরুদ্ধে মামলাও হয়েছে।

এর মধ্যে রয়েছেন- মওদুদ আহমদ, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, আ স ম হান্নান শাহ, সাদেক হোসেন খোকা, মীর মো. নাছির উদ্দিন, রুহুল কবির রিজভী, গোলাম আকবর খন্দকার, আব্দুল আউয়াল মিন্টু প্রমুখ।