২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন স্থগিত না হলে লাগাতার আন্দোলন: নোমান

দশম জাতীয় সংসদ নির্বাচনকে ‘প্রার্থীবিহীন’ আখ্যা দিয়ে তা স্থগিত করা না হলে আন্দোলন চালিয়ে ঘোষণা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2013, 07:20 PM

Updated : 26 Jul 2022, 03:06 PM

শুক্রবার বিকালে নগরীর নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির এক জরুরি কর্মীসভায় একথা বলেন নোমান।

তিনি বলেন, গণতন্ত্র, ভোটাধিকার ও দেশ রক্ষার চলমান আন্দোলন থেকে পিছপা হওয়ার কোনো সুযোগ নেই।

“চলমান আন্দোলনকে ক্রমান্বয়ে অসহযোগ আন্দোলনে পরিণত করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আদায় করা হবে।’’

দলের সকল নেতাকর্মীকে রাজপথের আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।

নগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসাইন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুস সাত্তার, কাজী আকবর, খুরশীদ জামিল চৌধুরী ও জাহিদুল করিম কচি।

বিডিনউিজ টোয়েন্টিফোর ডটকম/এমসি