বৃহস্পতিবার আ. লীগ কার্যনির্বাহী সংসদের বৈঠক
আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক বসছে বৃহস্পতিবার।
ওইদিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সন্ধ্যা ৬টায় বৈঠকটি অনুষ্ঠিত হবে।
কার্যনির্বাহী সংসদের সকল সদস্যকে ওই সভায় উপস্থিত থাকার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম অনুরোধ জানিয়েছেন।
এদিকে বুধবার গণভবনে কেন্দ্রীয় ১৪ দলের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকেও সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
