২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির সাবেক নেতা এহসানুলকে তুলে নেয়ার অভিযোগ

বিএনপির সাবেক তথ্য বিষয়ক সম্পাদক এহসানুল কবিরকে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে বাড়ি থেকে তুলে নেয়া হয়েছে বলে দাবি করেছে তার পরিবার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2013, 05:31 PM

Updated : 23 Aug 2022, 07:29 PM

সোমবার মধ্যরাতে বারিধারার বাড়ি থেকে তুলে নেয়ায় যুক্তরা নিজেদের র‌্যাব সদস্য পরিচয় দেন বলে দাবি করেন এহসানুলের স্ত্রী নাসরিন বেগম।

পাঁচ বছরের বেশি সময় ধরে রাজনীতিতে নিষ্ক্রিয় এহসানুল এক সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেসসচিব ছিলেন। তিনি বিএনপির সহ দপ্তর সম্পাদকের দায়িত্বও পালন করেন।

নাসরিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত সাড়ে ১২টায় র‌্যাবের পোশাক পরা এক দল বাসায় ঢুকে তাকে তুলে নিয়ে যায়। তার মোবাইল ফোনটাও নিয়ে গেছে।

“আমি তাদের জিজ্ঞাসা করি, আপনারা তাকে কোথায় নিয়ে যাচ্ছেন। তখন তারা বলেছেন, র‌্যাব-১ এ নিয়ে যাচ্ছি।”

তবে র‌্যাবসহ বিভিন্ন বাহিনীর সঙ্গে যোগাযোগ করে এহসানুলের কোনো খোঁজ পাননি বলে জানান তার স্ত্রী। তিনি আরো অভিযোগ করেন, গুলশান থানায় তিনি সাধারণ ডায়েরি করতে গিয়েছিলেন, কিন্তু তাও নেয়া হয়নি।