২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা স্মৃতিসৌধে যাবেন সকাল ৬টায়

বিজয় দিবসে সোমবার সকাল ভোর ৬টায় খালেদা জিয়ার নেতৃত্বে সাভার স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা  জানাবে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2013, 05:35 PM

Updated : 23 Aug 2022, 07:29 PM

রোববার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রদ্ধা নিবেদনের পর সকাল সাড়ে ৮টায় শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার জিয়াউর রহমানের কবরে ফুল দেবেন বিরোধীদলীয় নেতা।

এরপর বিকাল ৩টায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বিজয় দিবসের আলোচনা অনুষ্ঠানে বিএনপি শীর্ষ নেতা ও মুক্তিযোদ্ধারা অংশ নেবেন।

এদিকে বিজয় দিবস উপলক্ষে দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক পৃথক বাণীতে প্রবাসীসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।