চট্টগ্রামে শিবির সন্দেহে আটক ১৪
জামায়াতে ইসলামীর হরতালের আগের দিন চট্টগ্রামে শিবিরকর্মী সন্দেহে ১৪ জনকে আটক করেছে পুলিশ।
নগরীর পাঁচলাইশ থানার ওসি আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক জানান, শনিবার বিকালে মুরাদপুর মোড় থেকে তাদের আটক করা হয়।
তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ওসি ফারুক বলেন, মুরাদপুর মোড়ে শিবিরকর্মীরা নাশকতার জন্য জড়ো হচ্ছে এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এসময় সেখান থেকে সন্দেহভাজন ১৪ জনকে আটক করা হয়।
যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিবাদে রোববার সারা দেশে হরতাল ডেকেছে দলটি।
