২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় আ’লীগ নেতার বাড়িতে আগুন

গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় আওয়ামী লীগের দুই নেতাসহ কয়েকটি বাড়িতে আগুন দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় এক সাংবাদিক।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2013, 09:12 PM

Updated : 23 Aug 2022, 07:26 PM

মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে উপজেলা শহরের প্রফেসর পাড়ায় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোকসেদ হোসেন চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য তোফাজ্জল হোসেনের বাড়িতে আগুন দেয়া হয় বলে জানিয়েছেন তোফাজ্জল হোসেনের ছেলে হাসান ইমাম।

এ বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করে পুলিশ বা প্রশাসনের কাউকে পাওয়া যায়নি।

কয়েকটি বাড়িতে আগুন দেয়ার কথা উল্লেখ করে গাইবান্ধার স্থানীয় সাংবাদিক ফেরদৌস হোসেন জানান, রাত ৮টার দিকে পলাশবাড়িতে ঢাকা-রংপুর মহাসড়কে শিবির কর্মীদের সশস্ত্র মহড়া দিতে দেখেছেন।