২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় জামায়াত কর্মী নিহত

নওগাঁয় সকালে সংঘর্ষে আহত এক জামায়াত কর্মী সন্ধ্যায় মারা গেছেন।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2013, 08:56 PM

Updated : 23 Aug 2022, 07:26 PM

নিহত শুকবর আলী(৬০) রানীনগর উপজেলার ভান্ডারগ্রাম গ্রামের হাতেম আলীর ছেলে।

নওগাঁ জেলা ১৮ দলের সিনিয়র যুগ্ম-সমন্বয়ক জাহিদুল ইসলাম ধলু জানান, এর প্রতিবাদে বুধবার নওগাঁ জেলায় সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত হরতাল পালিত হবে।

উপজেলা জামায়াতের ডাকে অর্ধ দিবস হরতাল চলাকালে মঙ্গলবার সকালে স্থানীয় আবাদপুকুর মোড়ে হরতাল সমর্থকরা ভাংচুর চালালে সংঘর্ষ বাধে।

রানীনগর থানার ওসি আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরি জানান, ঘটনার পর ব্যবসায়ীদের প্রতিরোধে জামায়াত-শিবির কর্মীরা পালিয়ে গেলে পরিস্থিতি শান্ত হয়।

রানীনগর উপজেলা জামায়াতের আমির মোস্তফা ইবনে আব্বাস জানান, মঙ্গলবার সকালে সংঘর্ষে আহত হবার পর প্রথমে তাকে আদমদিঘী এরপর তাকে নওগাঁ ইসলামিয়্ হাসপাতালে নেয়া হয়।

শুকবরকে বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পথে সন্ধ্যা পৌনে ৫টার দিকে তিনি মারা যান।