চাঁপাইনবাবগঞ্জ জামায়াত নেতা গ্রেপ্তার, বুধবার হরতাল
চাঁপাইনবাবগঞ্জ পৌর জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও প্যানেল মেয়রকে গ্রেপ্তারের প্রতিবাদে বুধবার জেলায় অর্ধদিবস হরতাল ডেকেছে দলটি।
মঙ্গলবার বেলা আড়াইটার দিকে পৌর এলাকার হরিপুর মহল্লার বাড়ি থেকে আবুল হাসানকে (৪৫) গ্রেপ্তার করে পুলিশ।
সদর থানার ওসি জসিম উদ্দীন জানান, আবুল হাসানের বিরুদ্ধে সদর থানায় বিভিন্ন অভিযোগে ১০টি মামলা রয়েছে।
জামায়াতের পৌর শাখা সেক্রেটারি ওমর ফারুক বলেন, এ ঘটনার প্রতিবাদে বুধবার জেলায় সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল ডাকা হয়েছে।
