২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে যুবদলের কার্যালয়ে বোমা-অস্ত্র  

রাজশাহী নগরীতে যুবদলের কার্যালয় থেকে হাতবোমা, বোমা তৈরির সরঞ্জাম এবং দেশে তৈরি একটি শাটার গান উদ্ধার করেছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2013, 09:07 PM

Updated : 13 Oct 2022, 03:06 PM

রোববার সন্ধ্যায় নগরীর ১১নম্বর ওয়ার্ড যুবদলের কার্যালয় থেকে এসব উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

নগরীর বোয়ালিয়া থানার ওসি জিয়াউর রহমান জানান, সোমবার রাজশাহী বিভাগে হরতালে নাশকতা চালানোর প্রস্তুতির জন্য এ কার্যালয়ে হাতবোমা তৈরির গোপন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়।

জিয়াউর রহমান বলেন, পুলিশের অভিযানের বিষয়টি টের পেয়ে যুবদল কর্মীদের যারা বোমা তৈরি করছিল তারা পালিয়ে যায়।

তবে কারা ওই কার্যালয়ে বসেন, পুলিশ তাদের সবাইকে শনাক্ত করতে পেরেছে বলে তিনি জানান।