২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘এই দূতিয়ালি জাতির জন্য লজ্জাকর’

সঙ্কট অবসানের লক্ষ্য নিয়ে জাতিসংঘ মহাসচিবের দূত অস্কার ফার্নান্দেজ-তারানকোর ঢাকা সফরকে স্বাগত জানালেও একাধারে তার দূতিয়ালি বাংলাদেশের জন্য ‘লজ্জাকর’ বলে মন্তব্য করেছেন বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যারয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2013, 06:35 PM

Updated : 23 Aug 2022, 07:25 PM

রোববার জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত ‘হরতাল-অবরোধ দিয়ে মানুষ পুড়িয়ে মারা-জনগণের ভাবনা এবং সরকারের করণীয়’ শীর্ষক আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, “তারানকো ঢাকায় এসছেন তাকে স্বাগত জানাই। কিন্তু তার আগমন একই সঙ্গে বাংলাদেশের জন্য লজ্জাকর। কারণ যে সংলাপের জন্য তিনি এসছেন তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক আগেই টেলিফোনে বিরোধীদলীয় নেত্রীকে আমন্ত্রন জানিয়েছিলেন।

“এমনকি আমার দলের সাধারণ সম্পাদক ও তাদের দলের মহাসচিবও একটি বাসায় আলোচনায় বসেছিলেন, যা নিয়ে অনেক নাটক হলো।”

Image
সংবাদ সম্মেলনে পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ।

সংবাদ সম্মেলনে পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ।

বিএনপি আলোচনায় বসতে চায় না বলেই ফার্নান্দেজ-তারানকোকে দূতিয়ালি করার জন্য ঢাকায় আসতে হয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, “এটি জাতি হিসেবে আমাদের জন্য লজ্জার।”

এরশাদ প্রসঙ্গে মন্ত্রী বলেন, এরশাদ সাহেবকে নিয়ে এখন অনেক প্রশ্ন। তাকে নিয়ে অনেক নাটক। সকালে একটি বিকেলে আরেকটি। আমি সবাইকে বলব নাটকের শেষ দৃশ্যের জন্য অপেক্ষা করতে। শেষ দৃশ্যে অবশ্যই গণতন্ত্রের পক্ষেই জয় হবে।

বিরোধী দলের রাজনৈতিক নেতাদের সমালোচনা করে তিনি বলেন, তাদের দলের একজন ভারপ্রাপ্ত মহাসচির মামলার ভয়ে গা ঢাকা দেয়। তারা এমন আন্দোলনকারী একটি মামলার জামিন নেয়ার জন্য বোর্কা পরে যেভাবে হাইকোর্টে যান এটা যেকোনো রাজনীতিবিদের জন্য লজ্জার।

বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, যতো ষড়যন্ত্রই হোক, সংবিধান সমুন্নত রাখর জন্য ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৫ জানুয়ারী নির্বাচন হবে।

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনাসভায় সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী, কৃষক লীগের নেতা এম এ করিম প্রমুখ বক্তব্য রাখেন।