২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাগলনাইয়ায় রোববার হরতাল

বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলার প্রতিবাদে ফেনীর ছাগলনাইয়া উপজেলায় রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ১৮ দল।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2013, 06:56 PM

Updated : 23 Aug 2022, 07:25 PM

শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম পুরানো মহাসড়কের ছাগলনাইয়া বাজার এলাকায় এক প্রতিবাদ সভায় এ কর্মসূচি ঘোষণা করেন উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান নুর আহম্মদ মজুমদার।

এদিকে, ১৮ দলের অবরোধে শনিবার ফেনীর বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ, গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।

ফেনী মডেল থানার ওসি মো. আবুল কালাম আজাদ জানান, শহরে বিএনপি ও জামায়াত আলাদাভাবে ঝটিকা মিছিল বের করেছে।

জেলা শহরের বিপণি বিতানগুলো বন্ধ থাকলেও বেশকিছু দোকানপাট খোলা ছিল।

অবরোধের মধ্যেও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।