২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে রোববার হরতাল

কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদকের মুক্তির দাবিতে রোববার শরীয়তপুরে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে সংগঠনটি।

শরীয়তপুর প্রতিনিধি

বিডনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2013, 03:44 PM

Updated : 23 Aug 2022, 07:25 PM

অবরোধের সমর্থনে শনিবার সকালে জেলা শহরের সার্কিট হাউস রোডে এক সমাবেশ এ ঘোষণা দেন জেলা ছাত্রদল আহবায়ক জামাল উদ্দিন বিদ্যুৎ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি আলতাফ হোসেন সিকদার, সহসাংগঠনিক সম্পাদক মোফাজ্জেল হোসেন ফকির, জেলা যুবদলের আহবায়ক আ. জব্বার খান প্রমুখ।