ছাত্রদল সভাপতি গ্রেপ্তার
বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের সভাপতি আবদুল কাদের ভূঁইয়া জুয়েল ও সহসভাপতি শরিফ উদ্দিন জুয়েলকে উত্তরার একটি বাসা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
আবদুল কাদের ভূঁইয়া জুয়েল
ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত সাড়ে ৩টার দিকে উত্তরার ১৩ নম্বর সেক্টরের ২০ নম্বর সড়কের একটি বাসা থেকে ছাত্রদল সভাপতি ও সহ সভাপতিকে পুলিশ নিয়ে যায়।”
এর আগে গত ১৭ নভেম্বর রাজধানীর রাজারবাগ থেকে সংগঠনের সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিবকেও গ্রেপ্তার করে পুলিশ।
আর বুধবার রাতে উত্তরার একটি বাসা থেকে বিএনপির মহানগর আহবায়ক ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকাকে গ্রেপ্তার করে র্যাব।
