সোমবার নওগাঁয় অর্ধদিবস হরতাল
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহম্মেদসহ সকল বিএনপি নেতাকর্মীর মুক্তির দাবিতে সোমবার নওগাঁয় অর্ধদিবস হরতাল ডেকেছে বিএনপি।
রোববার সন্ধ্যায় শহরের মুক্তির মোড় শহীদ মিনার প্রাঙ্গণে গণজমায়াতে এই ঘোষণা দেন জেলা বিএনপি সভাপতি সামসুজ্জোহা খাঁন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধুলু জানান, দলীয় নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে সোমবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত অর্ধদিবস হরতালের ডাক দেওয়া হয়েছে।
