জাবেদ আ. লীগের কেন্দ্রীয় কমিটিতে
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছেন প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবুর ছেলে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
দলের উপ-দপ্তর সম্পাদক মৃনাল কান্তি দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এই তথ্য জানানো হয়।
জাবেদ তার বাবার আসন চট্টগ্রামের আনোয়ারা থেকে উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বাবু গত বছর মারা যাওয়ার পর ওই আসনে উপনির্বাচন হয়।
তার বাবা চট্টগ্রামের শিল্পোদ্যোক্তাদের এই প্রধান সংগঠনের সভাপতি ছিলেন। তিনি দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়েরও সভাপতি ছিলেন।
বাবার মৃত্যুর পর জাবেদ আরামিট গ্রুপের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকেরও পরিচালক তিনি।
