২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাপাসিয়া আ. লীগ অফিসে অগ্নিসংযোগ

গাজীপুরের কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2013, 05:53 PM

Updated : 23 Aug 2022, 07:18 PM

রোববার মধ্যরাতে এ অগ্নিকাণ্ডে কার্যালয়ের আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে গেছে বলে দলের নেতারা জানান।

দলের উপজেলা সভাপতি ও সাবেক সাংসদ মুহম্মদ শহীদুল্লাহ জানান, দলীয় কাজ শেষ করে তারা সবাই চলে যাবার পর রাতের কোনো এক সময় অফিসের জানালা দিয়ে ভিতরে  অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়।

বাজারের পাহাদাররা আগুন দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন এবং পরে খবর পেয়ে পুলিশ, দলীয় নেতাকর্মীরা এসে আগুন নেভায়।

আগুনে অফিসের আসবাবপত্র, আলমারি ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে গেছে বলে তিনি জানান।

এ ঘটনার জন্য সারাদেশে যারা নাশকতা করছে তাদেরকে দায়ী করেন তিনি।

কাপাসিয়া থানার ওসি আহসান উল্লাহ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ববস্থা নেয়া হবে।