২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছাত্রদলের সমাবেশের পর হাতবোমা বিস্ফোরণ

সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদককে গ্রেপ্তারের প্রতিবাদে ছাত্রদলের সমাবেশে হাতবোমার বিস্ফোরণ ঘটেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2013, 08:36 PM

Updated : 23 Aug 2022, 07:17 PM

রোববার বিকালে চট্টগ্রাম নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবনের সামনে ওই হাতবোমা বিস্ফোরণ ছাত্রদলকর্মীরাই ঘটিয়েছে বলে দাবি করেছে পুলিশ।

কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিবকে রোববার ঢাকায় গ্রেপ্তার করা হয়।

এর প্রতিবাদে বিকালে নগর বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ করে চট্টগ্রাম নগর ছাত্রদল। ওই সমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হাতবোমার বিস্ফোরণ ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

কোতোয়ালি থানার পরিদর্শক জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছাত্রদলকর্মীরা সমাবেশ শেষ করে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। তখন উপস্থিত পুলিশ সদস্যরা ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।”

পুলিশ একটি অবিস্ফোরিত হাতবোমা উদ্ধার করেছে বলেও জানান তিনি।