২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন কর্মসূচি দেয়নি বিএনপি

নেতাকর্মীদের মুক্তির দাবিতে ১৮ দলীয় জোটের বিক্ষোভ কর্মসূচির পর নতুন কোনো কর্মসূচি দেয়নি বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2013, 07:20 PM

Updated : 23 Aug 2022, 07:17 PM

দলটির পক্ষ থেকে বলা হয়েছে, এখনো কোনো কর্মসূচি ঠিক করা হয়নি।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

মওদুদ আহমদ, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়াসহ আটক নেতা-কর্মীদের মুক্তি দাবি এবং পুলিশি নির্যাতনের প্রতিবাদে শনিবার জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ করে বিএনপি।

দলের নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অবস্থা জানাতে বিকালে সংবাদ ব্রিফিংয়ে যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “আমরা কর্মসূচির বাইরে নেই। বিজয় অর্জন না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি থাকবে। পরবর্তি কর্মসূচি ঠিক হলে গণমাধ্যমকে জানানো হবে।”

তিনি অভিযোগ করেন, বিক্ষোভ কর্মসূচি চলাকালে সারাদেশে অর্ধ শতাধিক গ্রেপ্তার ও দেড় শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।

কোনো নাশকতার ঘটনায় বিরোধীদলের সম্পৃক্ততা নেই দাবি করে রিজভী বলেন, সরকারের এজেন্টরা নাশকতা করে প্রাণহানির ঘটনা ঘটাচ্ছে। কয়েকটি গণমাধ্যম সেই দোষ বিরোধীদলের ওপর চাপাতে কাজ করছে।

“তাদের বলব, আপনাদের এই অবস্থান গণবিরোধী। আমরা আপনাদের এহেন কর্মকাণ্ডে নিন্দা জানাই।”