‘বিরোধীদল টালবাহানা করে সংলাপ এড়িয়ে যাচ্ছে’
বিরোধীদল টালবাহানা করে সংলাপ এড়িয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।
সময়মতো সংবিধান অনুযায়ী অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করার বিষয়ে তাদের সঙ্গে সংলাপ করতে চাইলে তা এখনো উন্মুক্ত বলে জানান মন্ত্রী।
যাদের আন্দোলন, হরতাল ও সংহিসতার কারণে লোকজনের প্রাণ গেছে তাদের সকলের বিরুদ্ধে হত্যা মামলা করা হবে এবং এই হত্যার দায় তাদেরকে বহন করতে হবে, বলেন মন্ত্রী।
দুপুরে কচুয়া উপজেলায় বিভিন্ন অনুষ্ঠানে যোগদান শেষে মহীউদ্দীন খান আলমগীর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
