২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সপুকে গ্রেপ্তারের প্রতিবাদে মুন্সীগঞ্জে শনিবার আধাবেলা হরতাল

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর শরফত আলী সপুকে গ্রেপ্তারের প্রতিবাদে তার জেলা মুন্সীগঞ্জের বিএনপি নেতারা হরতাল ডেকেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2013, 11:12 PM

Updated : 23 Aug 2022, 07:16 PM

বৃহস্পতিবার রাতে জেলা বিএনপির সভাপতি আব্দুল হাই সাংবাদিকদের জানান, শনিবার সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর ডাকে জেলায় হরতাল পালিত হবে।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল জানান, এই গ্রেপ্তারের প্রতিবাদে শুক্রবার জেলা শহরে মিছিল সমাবেশ করবেন তারা।

হরতালে সহিংসতার মামলায় বৃহস্পতিবার সন্ধ্যায় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সপুকে গ্রেপ্তার করা হয়। তার সঙ্গে গ্রেপ্তার হন সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবুও।