পাবনায় আ. লীগ-বিএনপি সংঘর্ষে আহত ২০
পাবনার ফরিদপুর উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশের ওসি আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা সদরে হরতালের পক্ষে ও বিপক্ষে মিছিল বের করেন বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা।
সংঘর্ষের মধ্যে মাথায় ইটের আঘাত পান ফরিদপুর থানার ওসি আকরাম হোসেন।
পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।
পাবনার পুলিশ সুপার মিরাজউদ্দিন আহমেদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ফরিদপুরে অতিরিক্ত পুলিশ পাঠানো হচ্ছে।
