২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার বাসায় ৩ বিশিষ্ট নাগরিক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদসহ তিন বিশিষ্ট নাগরিক খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2013, 09:47 PM

Updated : 25 Apr 2022, 07:31 PM

মঙ্গলবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসায় গিয়ে তারা বৈঠক করেন।

বৈঠকে উপস্থিত অন্য দুইজন হলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আবদুর রউফ ও কবি আল মাহমুদ।

সাক্ষাতে এই তিন বিশিষ্ট নাগরিক দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।