২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে আ. লীগের সংঘর্ষ: আটক ৩

সিলেটের কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে দুজন নিহতের ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2013, 04:22 PM

Updated : 23 Aug 2022, 07:16 PM

মঙ্গলবার ভোরে রজাক আলী (৭০) আনা মিয়া (৩০) ও খচা মিয়াকে (৩২) আটক করা হয়। এ ঘটনায় এখনো মামলা হয়নি বলে পুলিশ জানিয়েছে।।

আধিপত্য বিস্তার নিয়ে সোমবার সন্ধ্যায় কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব আলী কালা মিয়া ও দলীয় কর্মী আব্দুল আলীর পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হন।

কোম্পানীগঞ্জ থানার ওসি সালেহ উদ্দিন জানান, সংঘর্ষের ঘটনায় কোনো পক্ষই এখনো থানায় এজাহার দেয়নি। তবে, মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে পুলিশ তিনজনকে আটক করেছে।

আফতাব আলী গ্রুপের লোকজন সোমবার সকালে ভোলাগঞ্জ কোয়ারির ১০ নম্বর এলাকায় আব্দুল আলীর পে-লোডারে আঘাত করে। এর জেরে সন্ধ্যায় দুপক্ষ সংঘর্ষে জড়ায়।

এতে কোম্পানিগঞ্জ গ্রামের হরমুজ আলী (৬০) এবং একই গ্রামের নুরুল আমিন (৩০) নিহত হন।

সংঘর্ষে আহত হন অন্তত ২৫ জন। এর মধ্যে গুলিবিদ্ধ ৮ জনকে সিলেট ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।